Tahsan – Pathorer Golpokar Lyrics

গায়েন আমি নই, নই আধ্যাত্মের বাউল
অতি সাধারণ একটু যশের আবরণ
পাথর ভেঙ্গে আমি সুর খুঁজে যাই
প্রেম আর ক্রোধের গল্প বলে যাই
এইতো জীবন আমার ছোট্ট জীবন
এতটুকুই সৃষ্টির আলোড়ন
স্বপ্ন দেখেছি আমি বিশাল হবো
দেশ আর দশের অলঙ্কার হবো
তুচ্ছ আমি তাই স্বপ্ন দেখে যাই
পাথর ভেঙ্গে কি বিশাল হওয়া যায়?
পাথর ভেঙ্গে আমি সুর খুঁজে যাই
প্রেম আর ক্রোধের গল্প বলে যাই
ধন্যবাদ তোমায় সুরের বন্ধু ভেবেছ
তুচ্ছ এ মানবে কিছু খুঁজে পেয়েছ...

গায়েন আমি নই, নই আধ্যাত্মের বাউল
অতি সাধারণ একটু যশের আবরণ
সত্যের ধারক নই তবু মিথ্যা বলিনা
জ্ঞানের পীপাসু জীবনের মানে জানিনা
পাথর ভেঙ্গে আমি সুর খুঁজে যাই
প্রেম আর ক্রোধের গল্প বলে যাই
পাথর ভেঙ্গে আমি সুর খুঁজে যাই
গানে গানে ভালোবেসে যাই...
গানে গানে...

Comments (0)