Tahsan – Ador Lyrics

তোমার শেখানো আদর আজও ছায়াতে মিশে আছে
আছ ভুলে সেই আদর তুমি ধুলো জমা স্মৃতির কাব্যে
তোমার শেখানো আদর আজও ছায়াতে মিশে
আছ ভুলে সেই আদর তুমি, আমি নেই পাশে

কিছু খামখেয়ালী প্রেম, কিছু রূপকথার ভাষা
আজও আমার স্মৃতিতে
কিছু মিথ্যে সংগ্রাম নিয়ে অবোধ শরীরে
বেঁচে আছি সেই আদরে

কিছু হাসি ঠাট্টার বেলা, কিছু সারারাত কথা বলা
আজও আমার স্মৃতিতে
কিছু দেয়ালে দেয়ালে প্রেম, কোটি লোমকূপের গহীনে
বেঁচে আছি সেই আদরে
বিষণ্ণতার আড়ালে আছে জমে থাকা প্রেম

গুটি গুটি পায়ে প্রেম শেখা
তোমার ওই স্পর্শ ছিল আদরমাখা

কিছু খামখেয়ালী প্রেম, কিছু রূপকথার ভাষা
আজও আমার স্মৃতিতে
কিছু মিথ্যে সংগ্রাম নিয়ে অবোধ শরীরে
বেঁচে আছি সেই আদরে

কিছু হাসি ঠাট্টার বেলা, কিছু সারারাত কথা বলা
আজও আমার স্মৃতিতে
কিছু দেয়ালে দেয়ালে প্রেম, কোটি লোমকূপের গহীনে
বেঁচে আছি সেই আদরে
বিষণ্ণতার আড়ালে আছে জমে থাকা প্রেম

একা প্রহরে এ যে নতুন সুর ধরে
বেঁচে আছি আমায় নিয়ে
আজ ভাবব না তোমায়, আর গড়ব না স্বপ্ন
থাকব বেঁচে সেই আদরে

কিছু খামখেয়ালী প্রেম, কিছু রূপকথার ভাষা
আজও আমার স্মৃতিতে
কিছু মিথ্যে সংগ্রাম নিয়ে অবোধ শরীরে
বেঁচে আছি সেই আদরে

Comments (0)