Subir Sen – Tumi Rabe Nirabe Lyrics

তুমি রবে নীরবে হৃদয়ে মম
তুমি রবে নীরবে
নিবিড় নিভৃত পূর্ণিমানিশীথিনী-সম
তুমি রবে নীরবে

মম জীবন যৌবন, মম অখিল ভুবন
তুমি ভরিবে গৌরবে নিশীথিনী-সম

তুমি রবে নীরবে

জাগিবে একাকী তব করুণ আঁখি
তব অঞ্চলছায়া মোরে রহিবে ঢাকি
মম দুঃখবেদন, মম সফল স্বপন
মম দুঃখবেদন, মম সফল স্বপন
তুমি ভরিবে সৌরভে নিশীথিনী-সম

তুমি রবে নীরবে হৃদয়ে মম
তুমি রবে নীরবে

Comments (0)