ছিড়ে যাওয়া অনুভূতি, কেঁদে ফিরে
ভবঘুরে বিবাগী মনটা নিয়ে,
ছেড়া ভালবাসা কাদে বিছানাতে।
ভাললাগা জেগেছে ক্লান্ত চোখে
কল্পনা ছুটে যায় ক্লান্তির কাছে
কামনারা একাকী অপেক্ষাতে।
ধুলো পড়া ডায়রীর পাতা গুলো
নেচে উঠে আবেগে স্মৃতিগুলো।
অন্যন্য রাত্রিতে ঘুমের চোখে
কথা বলে
ভালবাসা গুলো কিছু প্রেম হারা
একা এই বুকে
ভেঙে যায় বেদনার
ঘুনে ধরা ভাঙ্গা দরজা।
মনে পড়ে জীবনের এই ক্লান্তিতে ভাল লাগা।।
দূরে থাকা স্মৃতি গুলো কাছে আসে
প্রতি রাতে সন্ধানী আবেগ কাদে
অচল এই হৃদয়ের কষ্ট দেখে
অশান্ত আবেগের ঘুম যে চোখে
উরে যাওয়া পথ হারা পাখি বলে
কষ্টের রং কেন আকা নীলে
ছিড়ে যাওয়া বোধ গুলো
কষ্টে ঢাকা
মনে হয় পৃথিবীর নেই কো চাওয়া।।
Comments (0)