সে ছিল তখন ১৯
আমি তখন ৩৬
প্রেমে পড়তে লাগে না বয়েস
মনে থাকে না ঊনিশ-বিশ

ও, সে ছিল তখন ১৯
আমি তখন ৩৬
প্রেমে পড়তে লাগে না বয়েস
মনে থাকে না ঊনিশ-বিশ

মন মন মন, মন তো চাইলো
বিবাহিত আমি তাতে কী হলো
মন মন মন, মন তো চাইলো
বিবাহিত আমি তাতে কী হলো
অনুভূতিরা কি বাধ্যতামূলক একই থাকে অহর্নিশ?

সে ছিল তখন ১৯
আমি তখন ৩৬
প্রেমে পড়তে লাগে না বয়েস
মনে থাকে না ঊনিশ-বিশ

সে ছিল তখন first year, আমি এক ছেলের বাবা
ভালোবাসার দেবতা তখন বসিয়েছিল থাবা
স্ত্রী আমার ছিল অনুপমা, কখনো কখনো মা
মন আমার ছিল অনুগত, কখনো ছাড়াতে চায় সীমা

টিভি দেখতে লাগতো ভালো, মাধুরীকেও লাগতো বেশ
স্বপ্নে বউ-মাধুরী মিলেমিশে হয়ে যেতো একশেষ
সব পুরুষই যেমন হয়, আমিও আলাদা নয়
সব পুরুষই যেমন হয়, আমিও আলাদা নয়
Adventurist

সে আমার বুকে রাখতো মাথা, হয়তো খুঁজতো আশ্রয়
এ যুগের সব মেয়েরাই ভোগে আশ্রয়হীনতায়
আমি তার প্রেমিক না বাবা না কাকা না অন্যকিছু
বুঝতে না বুঝতেই কখন সময় ছাড়াতো পিছু

বাড়ি ফিরে একগাদা অপরাধের বোঝা নিয়ে
নিজেকে ঢেকে রাখতাম সবার দু'চোখ এড়িয়ে
ছেলে যখন ডাকতো বাবা, চোখে এসে যেত জল
আমি তখন অদ্ভুত বিভাজনের কেন্দ্রস্থল
শালা sadist!

Brilliant student সে ছিল, একটু পাগল বোধহয়
অদ্ভুত অদ্ভুত আবদার, আমার লাগতো যে ভয়
আমার একঘেয়ে কেরানি জীবন হয়ে উঠেছিল রঙিন
এত দায়ভার সত্ত্বেও ক্লান্ত হইনি তো কোনোদিন

সব কিছুই শেষ হয় যেমন, এটাও শেষ হলো
অপরাধের বোঝা নিয়ে সংসার বেছে নিতে হলো
অপরাধের বোঝা নিয়ে সংসার বেছে নিতে হলো
হ্যাঁ, realist

তখন আমার অনেক বয়েস, হাসপাতালে bypass
Operation গেছে হয়ে, এখন শুধু দীর্ঘশ্বাস
ডাক্তার এসে দাঁড়ালো, চিনলাম তার হাসি দেখে
লজ্জায় মুখ সরালাম তাই বললো সে আমায় ডেকে
"Pacemaker ভেবো না যেটা রেখেছি তোমার বুকে
ভেবো আমার মাথা, জেনো আজও আছি মাথা রেখে"

ধীরে ধীরে পথ চলি আজ ছেলের হাত ধরে
বুকে ক্ষত স্মৃতি হয়ে বাজে টিক টিক করে
বুকে ক্ষত স্মৃতি হয়ে বাজে টিক টিক করে
বুকে ক্ষত স্মৃতি হয়ে বাজে টিক টিক করে

Comments (0)