LRB – Kichu Chaibona Lyrics

Rock

তুমি ভালোবেসো আমার ভালোবাসা
যখন কখনো আমি থাকবো না
দুঃখ নাহয় তুমি পেলে সীমাহীন
তবুও তুমি ভালোবেসো আমায়

জীবনের সেই প্রান্তে দাঁড়িয়ে
কান্না পেলে আর লুকাবো না
হারিয়ে যাবার সেই হাহাকারে
নতুন করে আর কিছু চাইবো না

স্বপ্নেরা থাকবে চোখেরই পাতায়
হৃদয়ে থাকবে বিষাদের ছায়া
সবকিছু ভুলে আমাকেই ভেবে
খুঁজে নিও তুমি সেই ভালোবাসা

জীবনের সেই প্রান্তে দাঁড়িয়ে
কান্না পেলে আর লুকাবো না
হারিয়ে যাওয়ার সেই হাহাকারে
নতুন করে আর কিছু চাইবো না

হয়তো আমি আর ফিরে আসবো না
স্বপ্নেরা থাকবে চির না দেখা
একাকী সময় কেটে যাবে কষ্টে
তবুও তো কখনো ছিল ভালোবাসা

জীবনের সেই প্রান্তে দাঁড়িয়ে
কান্না পেলে আর লুকাবো না
হারিয়ে যাওয়ার সেই হাহাকারে
নতুন করে আর কিছু চাইবো না

তুমি ভালোবেসো আমার ভালোবাসা
যখন কখনো আমি থাকবো না
দুঃখ নাহয় তুমি পেলে সীমাহীন
তবুও তুমি ভালোবেসো আমায়

জীবনের সেই প্রান্তে দাঁড়িয়ে
কান্না পেলে আর লুকাবো না
হারিয়ে যাওয়ার সেই হাহাকারে
নতুন করে আর কিছু চাইবো না

Comments (0)