আমি নির্বাসনে যাবো না
মাথা ভরা জটা চুলে
মুনি-ঋষি হবো না
আমি তুমি ছাড়া বাঁচতে পারি
তুমি ছাড়া হাসতে পারি
পারি আমি পাল্টে দিতে
তোমার মিছে ধারনা
আমি নির্বাসনে যাবো না
পাগল হয়ে পাগলা গারদ
ধরে কভু কাঁদবো না
দাড়ি-গোঁফে মুখটা ঢেকে
দেবু বাবু সাজবো না
পাগল হয়ে পাগলা গারদ
ধরে কভু কাঁদবো না
দাড়ি-গোঁফে মুখটা ঢেকে
দেবু বাবু সাজবো না
আমি ভালোবাসার মূল্য জানি
ভালোবেসে মরতে জানি
মন থেকে মুছতে জানি
তোমার মতো ললনা
আমি নির্বাসনে যাবো না
গভীর রাতে স্বপ্ন দেখে
দুঃখ পেয়ে কাঁদবো না
কবি হয়ে কাব্য লিখে
তোমায় নিয়ে ভাববো না
গভীর রাতে স্বপ্ন দেখে
দুঃখ পেয়ে কাঁদবো না
কবি হয়ে কাব্য লিখে
তোমায় নিয়ে ভাববো না
আমি মনের মানুষ ঠিকই চিনি
বুকের মাঝে টানতে জানি
আঁস্তাকুড়ে ফেলতে পারি
তোমার দেয়া ছলনা
আমি নির্বাসনে যাবো না
মাথা ভরা জটা চুলে
মুনি-ঋষি হবো না
আমি তুমি ছাড়া বাঁচতে পারি
তুমি ছাড়া হাসতে পারি
পারি আমি পাল্টে দিতে
তোমার মিছে ধারনা
আমি নির্বাসনে যাবো না
ও আমি নির্বাসনে যাবো না
আমি নির্বাসনে যাবো না
Comments (0)