আঁধার নেমে এলে আমার বারান্দায়
অধরা কাছে আসে নীরব দুটি পায়
আমার স্মৃতির দুয়ার খুলে যায়
তখন হৃদয়েরই ভালোবাসা কেঁদে যায়
আঁধার নেমে এলে আমার বারান্দায়
অধরা কাছে আসে নীরব দুটি পায়
মনের দামে কেনা শেষে অধরা
আবার আসে ফিরে একেলা
প্রতিরাতে ঘুমভাঙা সে স্বপ্ন জুড়ে
ঘুরেফিরে দেখে যেতে
এই আমায় কেমন আছি
আঁধার নেমে এলে আমার বারান্দায়
অধরা কাছে আসে নীরব দুটি পায়
আ... কেমন আছে চলে গিয়ে আকাশে (আকাশে)
ভিজিয়ে দু'চোখ জলে
স্বর্গেরই নানা ছবি তার চোখে বাসা বাঁধে
ভালো যেন সে থাকে
এ আমিও ভালোই আছি
আঁধার নেমে এলে আমার বারান্দায়
অধরা কাছে আসে নীরব দুটি পায়
আমার স্মৃতির দুয়ার খুলে যায়
তখন হৃদয়েরই ভালোবাসা কেঁদে যায়
আঁধার নেমে এলে আমার বারান্দায়
অধরা কাছে আসে নীরব দুটি পায়
Comments (0)