কিছু স্বপ্ন, কিছু আশা
তুমি দিয়েছিলে আমায়
কিছু কথা, কিছু নীরবতা
তুমি দিয়েছিলে আমায়

সে তুমি ভেঙে দিয়ে এই মন
করলে আমায় দুখী

ও, একা, বড়ো জানতে ইচ্ছে করে
তুমি কি এখন সুখী
ও, একা, বড়ো জানতে ইচ্ছে করে
তুমি কি এখন সুখী

এক চিলতে রোদে পাশাপাশি পথ চলা, ও
শিশিরভেজা ভোরে মৌনতায় কথা বলা, ও
স্বপ্নের সে দিনগুলি নিমিষেই ভুলে গিয়ে
করলে আমায় একাকী

একা, বড়ো জানতে ইচ্ছে করে
তুমি কি এখন সুখী
ও, একা, বড়ো জানতে ইচ্ছে করে
তুমি কি এখন সুখী

একা (একা, একা, একা)
একা (একা, একা, একা)
একা (একা, একা, একা)
একা (একা, একা, একা)

বৃষ্টিভেজা ক্ষণে কাছাকাছি বসে থাকা, ও
তোমার চোখের আলোয় নিজেকে শুধু দেখা, ও
স্বপ্নের সে দিনগুলি নিমিষেই ভুলে গিয়ে
করলে আমায় একাকী

একা, বড়ো জানতে ইচ্ছে করে
তুমি কি এখন সুখী
ও, একা, বড়ো জানতে ইচ্ছে করে
তুমি কি এখন সুখী

কিছু স্বপ্ন, কিছু আশা
তুমি দিয়েছিলে আমায়
কিছু কথা, কিছু নীরবতা
তুমি দিয়েছিলে আমায়

সে তুমি ভেঙে দিয়ে এই মন
করলে আমায় দুখী

ও, একা, বড়ো জানতে ইচ্ছে করে
তুমি কি এখন সুখী
একা, বড়ো জানতে ইচ্ছে করে
তুমি কি এখন সুখী

ও, একা, বড়ো জানতে ইচ্ছে করে
তুমি কি এখন সুখী
ও, একা, বড়ো জানতে ইচ্ছে করে
তুমি কি এখন সুখী

Comments (0)