রাতটা আজ অন্যরকম
নীরবতার গান
আকাশটা ঘন কালো
জোছনার অভিমান
একটি ছেলে বসে আছে
জোছনার অপেক্ষায়
মেঘের মাঝ থেকে উঁকি দেয় চাঁদ
ছেলেটার দুঃখ ভোলায়
কোনও এক ছোট্ট শহরে
অনেক দূরে
ভাবছে একি কথা একটি মেয়ে
একাকী বসে
মনে পড়ে তার পুরোনো কথা
ভালোবাসার
জোছনটা না দেখলে যে তার
ঘুম আসে না
ভাবছে সে, তুমি কী এখন
দেখছো এ জোছনা তাদের মতোই
ভাবছে সে, তুমি কী এখন
ভাবছো আমার কথা আগের মতোই
রাতটা আজ অন্যরকম
এলোমেলো
অশ্রু জলে ভেজা ঝাপসা চোখে
চাঁদের আলো
বুকের মাঝে তাদের রয়ে যাওয়া
চাপা দুঃখ
স্মৃতির পাতাটায় চোখ বোলায় তারা
কি যে কষ্ট
কোনও এক জোছনাতেই ছিল তাদের ভালোবাসা
সেদিন ওদের আত্মা ছিল অন্যরকম অনেক আশা
কেন যে সব কিছু ভেঙে গেল
অন্যভাবে
গাইতো জোছনাতে স্মৃতিচারন
অশ্রুজলে
ভাবছে সে, তুমি কী এখন
দেখছো এ জোছনা তাদের মতোই
ভাবছে সে, তুমি কী এখন
ভাবছো আমার কথা আগের মতোই
রাতটা আজ অন্যরকম...
Comments (0)