Arbovirus – Roder Kinaray Lyrics

নিঃশ্বাসগুলো ধীরে ধীরে
চিৎকার হয়ে প্রতিধ্বনি হয়
কেউ শোনে না আমি ছাড়া
এ ঘর থেকে সে ঘর ছুটি
বেরোবার পথ খুঁজে না পাই
চারিদিকে শুধু নীরবতা

তবু কানে লাগে যেন এই স্তব্ধতা
কেন জানি না

যখন সব ভেঙে যায়
আমি দাঁড়িয়ে কিনারায়
তাকিয়ে দেখি মেঘের পরে রোদের সীমানা

হয়তো সব ভুলে যাব, তবু ভাঙা শব্দগুলো
শেকড় গাড়ে আমার ভেতর
যা পেরেছি তা নয়, যা পারিনি তাই আজ
আমাদের পরিচয়

নিজেকে ঘৃণা করেছি সব সময়
তাই ভুলগুলো পিছু ছাড়েনি
নিজেকে ক্ষমা করতে না পারার অক্ষমতায়

যখন সব ভেঙে যায়
আমি দাঁড়িয়ে কিনারায়
তাকিয়ে দেখি মেঘের পরে রোদের সীমানায়
যেন সব ভেসে যায়
নবজাত প্রেরণায়
আজ তবে শেষ হোক সব অন্ধকার

নিজেকে গুটিয়ে রেখে থামি আমরা
কেউ বোঝে না কখনও আমাদের

যখন সব ভেঙে যায়
আমি দাঁড়িয়ে কিনারায়
তাকিয়ে দেখি মেঘের পরে রোদের সীমানায়
যেন সব ভেসে যায়
নবজাত প্রেরণায়
আজ তবে শেষ হোক সব অন্ধকার

Comments (0)